দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর আগে একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। অর্থাৎ ভরিতে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ আগস্ট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল। এর পরদিন ৭ আগস্ট আবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। একদিনের ব্যবধানে ফের দাম বাড়ানোর নতুন সিদ্ধান্তে দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন