Nagorik Somoy News

অর্থ-বাণিজ্য

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা নতুন মূল্য ২ হাজার ৬০

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে।সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। নতুন মূল্য একই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। আর সেপ্টেম্বর মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে সেপ্টেম্বরের তুলনায় বর্তমানে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা।বিইআরসির প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য হলো।- ৫.৫ কেজি: ৯৪৪ টাকা- ১২ কেজি: ২ হাজার ৬০ টাকা- ১২.৫ কেজি: ২ হাজার ১৪৬ টাকা- ১৫ কেজি: ২ হাজার ৫৭৫ টাকা- ১৬ কেজি: ২ হাজার ৭৪৭ টাকা- ১৮ কেজি: ৩ হাজার ৯০ টাকা- ২০ কেজি: ৩ হাজার ৪৩৪ টাকা- ২২ কেজি: ৩ হাজার ৭৭৭ টাকা- ২৫ কেজি: ৪ হাজার ২৯২ টাকা- ৩০ কেজি: ৫ হাজার ১৫০ টাকা- ৩৩ কেজি: ৫ হাজার ৬৬৫ টাকা- ৩৫ কেজি: ৬ হাজার ৯ টাকা- ৪৫ কেজি: ৭ হাজার ৭২৬ টাকাবিইআরসির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ৫০ টাকা বেড়ে তা দাঁড়ায় ১ হাজার ৩৫৬ টাকায়। মার্চে দাম ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৩৪১ টাকা।এপ্রিল মাসে সিলিন্ডারপ্রতি দাম ৩৮৭ টাকা বেড়ে ১ হাজার ৭২৮ টাকা হয়। মে মাসে আরও ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।তবে এরপর কয়েক মাস ধরে দাম কমতে থাকে। জুনে ৫৫ টাকা কমে দাম দাঁড়ায় ১ হাজার ৮৮৫ টাকা। জুলাইয়ে ৩৫৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে ৭০ টাকা বেড়ে দাম হয় ১ হাজার ৫৯৮ টাকা এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমে দাঁড়ায় ১ হাজার ৫৮৫ টাকা।সর্বশেষ নভেম্বরের ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল। এতে রান্নার গ্যাসের বাড়তি খরচ সামলাতে হবে ভোক্তাদের।

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা নতুন মূল্য ২ হাজার ৬০