বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

আবারও বাড়ল স্বর্ণের দাম আজ কত দামে বিক্রি হচ্ছে এক ভরি?

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে খাঁটি (পিওর) স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের জুয়েলারি খাতেও। এ কারণে নতুন করে স্বর্ণ ও রুপার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (ভ্যাটসহ) দামে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামই কার্যকর থাকবে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

উল্লেখ্য, মাত্র তিন দিন আগেই অর্থাৎ ২৪ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়। তবে সেই সিদ্ধান্তের অল্প সময়ের মধ্যেই আবারও দাম বাড়িয়ে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা যোগ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক রুপা প্রতি ভরি বিক্রি হবে ৪ হাজার ৬৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।

বাজুস আরও জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম আজ কত দামে বিক্রি হচ্ছে এক ভরি?

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x