বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

স্বর্ণের দামে আবারও ঝড় ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, এবার প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা।

বুধবার (২২ জুলাই) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকার তৈরির ক্ষেত্রে নকশা ও কারুকাজের মজুরি আলাদাভাবে যুক্ত হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়ার সুযোগ নেই।

এর আগে ২১ জুলাইও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। মাত্র এক দিনের ব্যবধানে আবারও দাম বৃদ্ধির ফলে দেশের বাজারে স্বর্ণের মূল্য নতুন উচ্চতায় পৌঁছেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার দাম বেড়েছে, ৪৭ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

স্বর্ণের দামে আবারও ঝড় ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x