বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

বাংলাদেশের বিরুদ্ধে আইএলওর অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-তে বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে আইএলওর মহাপরিচালক (ডিজি) গিলবার্ট হোংবোর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে শ্রম সচিব, আইএলওর বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) প্রতিনিধিদের করা অভিযোগে বাংলাদেশের শ্রম আইন, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা এবং শ্রমিক অধিকার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল। এরপর থেকে আইএলও বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে।

বৈঠকে শ্রমমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে শ্রম আইন সংস্কার, শ্রম বিধিমালা সংশোধন, সামাজিক সংলাপ জোরদার এবং ডিজিটাল কেস ম্যানেজমেন্টসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এসব সংস্কারের আলোকে অভিযোগটির দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত।

অন্যদিকে, আইএলওর মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে সাম্প্রতিক সংস্কার এবং নতুন শ্রম আইন প্রণয়নের প্রশংসা করেন। পাশাপাশি শ্রমিক অধিকার, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তবে চলমান অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা হবে কি না, সে বিষয়ে আইএলওর পক্ষ থেকে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতির কথা জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের বিরুদ্ধে আইএলওর অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x