ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের এলডি হলে এ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা অংশ নেন।
সমাবেশের আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সময়ে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।
পরে জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর আগে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়ানো হয়।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চিকিৎসকরা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, চিকিৎসকদের পেশাগত বিভিন্ন বিষয় এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন