উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদের এলডি হলে এ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা অংশ নেন।সমাবেশের আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সময়ে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।পরে জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর আগে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়ানো হয়।ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে চিকিৎসকরা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, চিকিৎসকদের পেশাগত বিভিন্ন বিষয় এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।