হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, দায়িত্বরত কর্মকর্তাদের গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগে রাজনীতিতে বহু বিতর্কিত মুখ, সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
পুলিশের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (BG-338) যাত্রীদের ভিড়ের কারণে ৮ নম্বর বেল্টে ট্রলি সংকট দেখা দেয়। এ সময় যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে উপস্থিত হন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
তিনি শান্ত পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করলে মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালাগাল করে জনসমক্ষে ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিবো’ বলে প্রকাশ্যে হুমকি দেন। এমনকি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
বিশৃঙ্খলা চলাকালে আখতারুজ্জামানের সহযোগীরা বিমানবন্দরের অত্যন্ত সংবেদনশীল কেপিআই (KPI) সংরক্ষিত এলাকায় ভিডিও চিত্র ধারণ শুরু করেন। দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাঁদের ভিডিও তৈরিতে বাধা দিলে আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
শুধু তাই নয়, অন্যান্য সাধারণ যাত্রীরা ট্রলিতে রাখা যে পবিত্র জমজমের পানির বোতল এনেছিলেন, তা তিনি অসৌজন্যমূলকভাবে ট্রলি থেকে ছুড়ে ফেলে দিয়ে ক্ষতিসাধন করেন এবং বিমানের এক প্রতিনিধির সঙ্গেও মারমুখী আচরণে লিপ্ত হন।
সংরক্ষিত স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাদের লাঞ্ছিত করার দায়ে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি রুজু করার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামানের অতীত রাজনৈতিক ইতিহাস বেশ বিতর্কিত। সাবেক দল বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি মোট ৫ বার বহিষ্কৃত হন। পরবর্তীতে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন