বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতে আজ এক দিনের সরকারি সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সংযোজন এবং ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণসহ নানা কর্মসূচিতে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি ও কর্মসূচির মূল আকর্ষণ:
সকাল ৮:৩০ মিনিট: ঢাকা গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা।
দুপুর ১২:৩০ মিনিট: পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ১,৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের শুভ উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
দুপুর ১:৩০ মিনিট: ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি।
দুপুর ২:০০ মিনিট: ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন।
বিকাল ৩:০০ মিনিট: ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের সম্মাননা হস্তান্তর।
বিকাল ৫:৩০ মিনিট: সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ।
১,৫৪২ কোটি টাকার মেগা প্রজেক্ট:
পরশুরামে উদ্বোধনের অপেক্ষায় থাকা মুহুরী-কহুয়া প্রকল্পটির সম্ভাব্য মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। এই মেগা প্রকল্পের আওতায় প্রায় ৬৮ কিমি বাঁধ পুনর্বাসন, প্রায় ১২ কিমি নদীতীর সংরক্ষণ, সাড়ে ৮৩ কিমি নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।
জরুরি কারণে পূর্বে নির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফরটি পুনর্নির্ধারণ করে আজ ১ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন