Nagorik Somoy News

স্বচ্ছতা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত লটারির মাধ্যমে গণপূর্তের আরও ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী বদলি

বদলি ও পদায়নে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে লটারির আশ্রয় নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অধিদপ্তরের আরও ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

লটারির ফলাফলের ওপর ভিত্তি করে ৮টি বিভাগে প্রকৌশলীদের এভাবে পদায়ন করা হয়েছে—

ঢাকা বিভাগ: ১১৯ জন

রাজশাহী বিভাগ: ২৭ জন

চট্টগ্রাম বিভাগ: ২৭ জন

খুলনা বিভাগ: ২৭ জন

রংপুর বিভাগ: ২২ জন

বরিশাল বিভাগ: ১৩ জন

ময়মনসিংহ বিভাগ: ১১ জন

সিলেট বিভাগ: ৮ জন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের সমন্বয়ে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লটারিভিত্তিক এই প্রক্রিয়া বদলিতে স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করে পূর্ণ স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে সিভিল বিভাগের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকেও একইভাবে বদলি করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

স্বচ্ছতা ও নিরপেক্ষতার দৃষ্টান্ত লটারির মাধ্যমে গণপূর্তের আরও ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী বদলি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x