উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
বদলি ও পদায়নে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে লটারির আশ্রয় নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অধিদপ্তরের আরও ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।লটারির ফলাফলের ওপর ভিত্তি করে ৮টি বিভাগে প্রকৌশলীদের এভাবে পদায়ন করা হয়েছে—ঢাকা বিভাগ: ১১৯ জনরাজশাহী বিভাগ: ২৭ জনচট্টগ্রাম বিভাগ: ২৭ জনখুলনা বিভাগ: ২৭ জনরংপুর বিভাগ: ২২ জনবরিশাল বিভাগ: ১৩ জনময়মনসিংহ বিভাগ: ১১ জনসিলেট বিভাগ: ৮ জনগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের সমন্বয়ে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লটারিভিত্তিক এই প্রক্রিয়া বদলিতে স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করে পূর্ণ স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রাখবে।উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে সিভিল বিভাগের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকেও একইভাবে বদলি করা হয়েছিল।