Nagorik Somoy News

বঙ্গভবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী স্বাগত জানানো হয়। এ সময় পুলিশের অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজের কার্যালয়ে যান। সেখানে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে তাকে বিস্তারিত ধারণা দেন।

এরপর তিনি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যালয় পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ ছাড়া রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : দেশ

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বঙ্গভবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x