মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তীব্র অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ইরান। মার্কিন ডলারের বিপরীতে দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের দর আবারও রেকর্ড পরিমাণ কমে নতুন সর্বনিম্নে নেমে গেছে। আজ মঙ্গলবার তেহরানের খোলাবাজারে ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ২৫ লাখের বেশি রিয়ালে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই আশঙ্কাজনক দরপতনের কথা জানানো হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর প্রতি ডলারের বিপরীতে রিয়ালের দর ২২ লাখে নেমেছিল। সেই রেকর্ড ভেঙে মাত্র ২৭ দিনের ব্যবধানে মুদ্রাটির মান আরও তলানিতে গিয়ে ঠেকলো।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা শুরুর আগে তেহরানের খোলাবাজারে ১ ডলারের বিপরীতে মিলতো প্রায় ১৭ লাখ রিয়াল। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে নামতে থাকে রিয়ালের দর।
অর্থনীতিবিদদের মতে, মাত্র কয়েক মাসের ব্যবধানে মুদ্রার মূল্যে এমন বিশাল ধস নির্দেশ করছে যে, চলমান যুদ্ধ ইরানের সামগ্রিক অর্থনীতিকে কতটা নাজুক ও সংকটাপন্ন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।
(তথ্যসূত্র: আল জাজিরা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন