ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন ‘জমিয়তে উলামায়ে ইসলাম’ ফ্রান্স শাখার নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি সহ ফ্রান্সে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিগণও অংশ নেন।
জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সভাপতি এবং ‘সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর চেয়ারম্যান মাওলানা খালেদ আহমদ জায়িম-এর নেতৃত্বে ফ্রান্স জমিয়তের একটি প্রতিনিধি দল উক্ত সভায় যোগ দেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স জমিয়তের সহ-সভাপতি কামরুল ইসলামসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ফ্রান্সে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সার্বিক কল্যাণ, নাগরিক সুযোগ-সুবিধা এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন