Nagorik Somoy News

পেজেশকিয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাতের কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন বাংলাদেশ সরকারের প্রধান।

বৈঠকে মধ্যপ্রাচ্যে বসবাসরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মীর নিরাপত্তা নিশ্চিতকরণ, রেমিট্যান্স প্রবাহ বজায় রাখা, সম্ভাব্য জাতীয় জ্বালানি সংকট এবং সমুদ্রপথে বাংলাদেশের পণ্য পরিবহন সুরক্ষার বিষয়টি ইরানের রাষ্ট্রপ্রধানের কাছে বিশেষভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ করে, সংঘাতের জের ধরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের কনটেইনার জাহাজগুলো যাতে দ্রুত ও নিরাপদে বের হয়ে আসতে পারে, সে বিষয়ে ইরানের প্রত্যক্ষ সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘায়িত অস্থিরতা বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের অর্থনীতির ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।

বৈঠকে বাংলাদেশের নিরপেক্ষ ও গঠনমূলক অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে জানানো হয়, জাতিসংঘ একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম (নিউট্রাল স্পেস)। সেখানে বাংলাদেশ কোনো পক্ষের অংশ না হয়ে সবপক্ষের সাথেই কূটনৈতিক সংলাপের একটি 'সফট মিডিয়াম ইনফ্লুয়েন্স' তৈরি করতে প্রস্তুত, যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বাংলাদেশের এসব গভীর উদ্বেগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন পরবর্তীতে ব্রিফিংয়ে জানান, সংঘাতের ফলে জ্বালানি, বাণিজ্য ও প্রবাসী বাংলাদেশিদের ওপর সৃষ্ট ক্ষতিকর প্রভাব বিবেচনায় নিয়েই বাংলাদেশ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সমস্যা সমাধানের এই সংলাপের তাগিদ দিয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পেজেশকিয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x