Nagorik Somoy News

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওয়ানা হন। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে তাঁর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ৩৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সফরে যুক্ত রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম। নিউইয়র্ক থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২৩ সেপ্টেম্বর তিনি বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘ মহাসচিবের আয়োজিত উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক নবযাত্রা, সুশাসন, বিশ্ব শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। একই দিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তাঁর উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x