ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে কিংবা ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন কি না—তা নিয়ে সরকার বিন্দুমাত্র চিন্তিত বা গুরুত্ব দিচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই অবস্থান ব্যক্ত করেন তিনি।
হাইকোর্ট কর্তৃক ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করার পরও ২০ সেপ্টেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে দলটি। এই ঘোষিত কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের মাধ্যমে আতঙ্কের আবহ তৈরি করা হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার এসব ঘটনা কেবলই বিচ্ছিন্ন অপচেষ্টা। এসব দেখে সরকার মোটেই শঙ্কিত নয়। আর শেখ হাসিনার দেশে ফেরার যে কথা বলা হচ্ছে, তা সরকার গুরুত্ব দেওয়ার মতো মনে করে না।"
আইনশৃঙ্খলা ও মানবাধিকার সংক্রান্ত অন্যান্য প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, কুমিল্লার বহুল আলোচিত শিশু অপ্রতিম হত্যা মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রামিসা হত্যা মামলার মতো এই মামলাটিতেও অত্যন্ত দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করা হবে।
একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বিরোধী দলের কর্মসূচিসমূহ ও লংমার্চে সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। তবে মানবাধিকার সংস্থা 'আইন ও সালিশ কেন্দ্র' (আসক)-এর প্রতিবেদন অনুযায়ী গত ৮ মাসে দেশের বিভিন্ন স্থানে ৩৬ জন শিশুর লাশ উদ্ধারের বিষযে উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন