Nagorik Somoy News

​সংসদের দুই গুরুত্বপূর্ণ কমিটির প্রধান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ফাইল ছবি :

ত্রয়োদশ জাতীয় সংসদে 'কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি' এবং 'পিটিশন কমিটি'—এই দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির আলোকেই সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটি গঠন করা হয়। সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব সংসদে উত্থাপন করেন এবং পরবর্তীতে স্পিকার পিটিশন কমিটিটি গঠন করেন।

কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি

জাতীয় সংসদের ২৬৪ বিধি অনুযায়ী গঠিত ১২ সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১)

সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১)

নূরুল ইসলাম মনি (বরগুনা-২)

মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১)

এ. এম. মাহবুব উদ্দিন (নোখালী-১)

মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১)

সাকিলা ফারজানা (মহিলা আসন-৮)

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১)

শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)

মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১)

আখতার হোসেন (রংপুর-৪)

স্পিকারের নেতৃত্বে ১০ সদস্যের 'পিটিশন কমিটি'

নাগরিকদের আবেদন ও পিটিশন পর্যালোচনার লক্ষ্যে সংসদের ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী গঠিত ১০ সদস্যের পিটিশন কমিটির সভাপতিও করা হয়েছে স্পিকারকে।

এ কমিটির সদস্যরা হলেন:

ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।

এছাড়াও একই দিনে সংসদে ‘সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ এবং ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ অনুমোদন লাভ করে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

​সংসদের দুই গুরুত্বপূর্ণ কমিটির প্রধান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x