Nagorik Somoy News

গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

ছবি : সংগৃহীত

জনগণের দুর্ভোগ কমাতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এই কর্মসূচির আয়োজন করে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সময়ের সঙ্গে জনগণের দুর্ভোগ আরও বাড়ছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার পূরণ করেনি। সংসদে নিজেদের ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঘোষিত লংমার্চে কোনো ধরনের বাধা এলে তা মোকাবিলা করেই কর্মসূচি নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, এই লংমার্চ শুধু কোনো দলের নয়, এটি সাধারণ মানুষের অধিকার আদায়ের কর্মসূচি। লংমার্চে বাধা দেওয়া হলে তা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ১১ দলের ছয় দফা দাবি এক দফায় রূপ নিতে পারে বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতায় থেকে জনগণকে ভুল পথে পরিচালনার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। গত ছয় মাসে সরকারের উল্লেখযোগ্য সাফল্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণের সামনে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়ন না হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।

গণভোটের রায়, বিদ্যুৎ-গ্যাসের দাম, প্রশাসনে দলীয়করণসহ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন মঞ্জু। জনগণের আস্থা ধরে রাখতে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটের দিকে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x