তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব ও কর্মস্থলেও পরিবর্তন আনা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন শফিকুজ্জামান ভূঞা।
এ ছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
একই অফিস আদেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদকে তার নিজ দায়িত্বের পাশাপাশি ওই কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
যে মন্তব্যে আলোচনায় এসেছিলেন মাসুদ
বিআরটিএর কর্মকর্তা মো. মাসুদ আলম এর আগে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের কারণে ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন।
বিআরটিএর অনিয়ম ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বক্তব্য দেওয়ার সময় ওবায়দুল কাদের মাসুদ আলমকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’
সেই বক্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনায় উঠে আসে মাসুদ আলমের নাম। এবার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে তাকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে বদলি করার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে তার কর্মস্থল পরিবর্তনের বিষয়টি।
বিআরটিএর সাম্প্রতিক এই অফিস আদেশের মাধ্যমে সংস্থাটির বিভিন্ন বিভাগে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস করা হলো।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন