Nagorik Somoy News

হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের প্রস্তুতি জোরদার করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসবিএসকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিক পরিকল্পনায় একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণে বিশেষজ্ঞ দল এবং রসদ সহায়তা দেওয়ার জন্য একটি জাহাজ রাখার কথা রয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরই হরমুজ প্রণালিতে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার পরিধি কমিয়ে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দেশটির কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, অভিযানের সম্ভাব্য ঘাঁটি ও কার্যক্রম পরিচালনার স্থান নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্তভাবে নৌবাহিনী মোতায়েন করতে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় সংসদের সম্মতি প্রয়োজন হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x