Nagorik Somoy News

১৬ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ব্রিটিশ শিক্ষিকা আদালতে

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক শারীরিক শিক্ষিকার বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ও নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্রনওয়েন জেমস ইংল্যান্ডের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগের সময় ওই শিক্ষার্থী তার ছাত্র ছিলেন।

বুধবার উইনচেস্টার টাউন কোর্টে মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাদের দাবি, শিক্ষিকার সঙ্গে ওই শিক্ষার্থীর যোগাযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় এবং পরবর্তী সময়ে তা ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়।

প্রসিকিউটর এডওয়ার্ড কালভার আদালতকে জানান, প্রথমে শিক্ষার্থীর সঙ্গে স্ন্যাপচ্যাটে যোগাযোগের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পরে জেমস এতে সম্মতি দেন। এরপর তাদের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু হয় বলে আদালতে জানানো হয়।

প্রসিকিউশনের দাবি, একপর্যায়ে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং তারা স্কুলের বাইরে সাক্ষাৎ করেন। আদালতে আরও অভিযোগ করা হয়, শিক্ষার্থীকে ওই সম্পর্কের বিষয়ে বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) পক্ষ থেকে বলা হয়, ওই শিক্ষার্থী শিক্ষিকাকে শ্রদ্ধাসূচকভাবে ‘মিস’ বলে সম্বোধন করত। অভিযোগ অনুযায়ী, ব্যক্তিগত সময়ে শিক্ষিকা তাকে ভিন্নভাবে সম্বোধন করতে বলতেন।

অভিযোগের বিষয়ে ব্রনওয়েন জেমস তা অস্বীকার করেছেন। তিনি মামলাটি মোকাবিলা করবেন এবং নিজের অবস্থানের পক্ষে আদালতে প্রয়োজনীয় নথি উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। অভিযোগগুলোর সত্যতা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৬ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ব্রিটিশ শিক্ষিকা আদালতে

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x