বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, গণতান্ত্রিক সংস্কার, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা এবং সংসদীয় কূটনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবেই গণতন্ত্র ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও দেশের মানুষ অধিকার ও স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছে। তাঁর ভাষ্য, স্বাধীনতা অর্জনের পরও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সহজ ছিল না।
তিনি বলেন, বিভিন্ন সময় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। স্পিকারের বক্তব্য অনুযায়ী, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ রয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের সূচনা হয় বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার আরও বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, প্রতিযোগিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ তার দায়িত্ব পালন করছে বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। গণতান্ত্রিক সংস্কার ও প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বর্তমান প্রজন্মের দায়বদ্ধতা পূরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে জনগণের আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। জনগণের আস্থার ভিত্তিতে একটি কার্যকর, শক্তিশালী ও গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সাধারণ পরিষদে বাংলাদেশের ভূমিকা, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা-সংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধি দলের সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন