Nagorik Somoy News

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৪ বিপুল মাদকসহ নানা আলামত উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ইস্কাফ সিরাপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৭৪ জন, ওয়ারী বিভাগে ৮৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মতিঝিলে ৫৭ জন, গুলশানে ৪৭ জন, লালবাগে ৩২ জন, রমনায় ৩১ জনসহ বিভিন্ন বিভাগের পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ভিসা/ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৪ বিপুল মাদকসহ নানা আলামত উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x