জনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা সরাসরি শুনে জবাব দিতে নাগরিকদের মুখোমুখি হচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
‘সমস্যা বলুন, জবাব নিন’ শীর্ষক ধারাবাহিক আয়োজনের চতুর্থ টাউন হল সভা আগামী ২৯ আগস্ট ঢাকার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
আয়োজন সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় জনগণের কাছে যাওয়া নয়। নিয়মিত তাদের কথা শোনা, জবাবদিহি করা এবং সমস্যা সমাধানে পাশে থাকাই জনপ্রতিনিধিত্বের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, টাউন হল সভায় নাগরিকদের কাছ থেকে সরাসরি সমস্যা ও অভিযোগ শোনা হবে। তবে শুধু অভিযোগ শুনে রাখাই এ আয়োজনের উদ্দেশ্য নয়; সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত ও দ্রুত সমাধানের পথ বের করাই মূল লক্ষ্য।
ববি হাজ্জাজ আরও বলেন, জবাবদিহিতা একদিনের কোনো বিষয় নয়। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের সমস্যার অগ্রগতি জানানো এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখার একটি সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। টাউন হল সভা সেই ধারাবাহিকতার অংশ।
সভায় ঢাকা-১৩ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, সড়ক ও অবকাঠামো, বিদ্যুৎ, পানি, গ্যাস এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নাগরিকদের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন