বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদের গনি চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাদের গনি চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। এ দায়িত্বে তিনি সাংবাদিক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
কাদের গনি চৌধুরী দেশের সাংবাদিক অঙ্গনে পরিচিত একজন জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতা। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
সাংবাদিকতা পেশায় পেশাগত স্বাধীনতা ও নীতিনিষ্ঠতার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন সময় বক্তব্যও দিয়েছেন তিনি। নতুন দায়িত্বে বাসসের কার্যক্রম পরিচালনায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন