Nagorik Somoy News

জাতীয় স্বার্থে ছাড় নয় ভারত সফরে তাড়াহুড়োও নেই:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনায় প্রয়োজনীয় অগ্রগতি ও প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর উপযুক্ত সময়েই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। এ ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। তবে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, সরকারপ্রধান পর্যায়ের সফরের ক্ষেত্রে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রয়োজনীয় সমঝোতা ও প্রস্তুতি সম্পন্ন হলে দ্রুতই সফর হতে পারে।

তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় ভিত্তি তৈরি করা দরকার। সরকার বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছে।

এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। বিষয়টি দুই দেশের চলমান সম্পৃক্ততার অংশ।

তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের জনগণের প্রত্যাশার সঙ্গে যুক্ত। এ বিষয়টিকেও সরকার অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে ছাড় নয় ভারত সফরে তাড়াহুড়োও নেই:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x