যুক্তরাজ্যের রাজকীয় আমলাতন্ত্র থেকে বাংলাদেশের মন্ত্রিসভায়— এক বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারের স্বাক্ষর রেখে সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনসহ অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ নেন।
সিলেট থেকে বিলেত, অর্জনের ঝুলিতে নামী ডিগ্রি:
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে জন্ম নেওয়া হুমায়ুন কবির শৈশবেই যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই), ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্রিটিশ সরকারের উচ্চপদে কাজের অভিজ্ঞতা:
যুক্তরাজ্য সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবিরের:
লন্ডন মেয়র কার্যালয়: কর্মজীবনের শুরুতে লন্ডনের মেয়রের কার্যালয়ে কৌশল সহকারী এবং পরে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
১০ ডাউননিং স্ট্রিট ও বিচার মন্ত্রণালয়: যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের শাসনামলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মেয়াদে যুক্তরাজ্যের ন্যায় মন্ত্রণালয়ে একাধিক ক্যাবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিএনপির আন্তর্জাতিক কৌশল থেকে সরকারের নীতি নির্ধারণ:
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৪ সালের নভেম্বরে দেশে ফিরে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। এর আগে লন্ডনে অবস্থানকালে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল গঠন ও প্রবাসে জনমত তৈরিতে তিনি মূল ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) পদে নিযুক্ত হন। একই সাথে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন