Nagorik Somoy News

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ সন্ধ্যায় শপথ

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় আরও কয়েকজন সদস্য যুক্ত হতে পারেন। সম্ভাব্য তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, সম্ভাব্য নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ জানিয়েছেন, দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।

বর্তমান মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে রয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মন্ত্রিসভায় রদবদল হলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, বিষয়টি নিয়ে তারাও বিস্তারিত জানার চেষ্টা করছেন। শেষ মুহূর্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

সাচিং প্রু জেরী জানান, তাকে ফোন করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ সন্ধ্যায় শপথ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x