Nagorik Somoy News

প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি স্বামীর জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার জন্য মুক্তি

ছবি : সংগৃহীত

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশে নেওয়া হয়। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে থাকবেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, বুধবার দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানান, ঢাকার কলাবাগানের বাসায় স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। সেখান থেকে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার কথা রয়েছে দীপু মনির।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

জেল সুপার জানিয়েছেন, প্যারোলের নির্ধারিত সময় শেষ হলে দীপু মনিকে পুনরায় কারাগারে ফেরত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি স্বামীর জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার জন্য মুক্তি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x