হাইকোর্টে রিট খারিজের একদিন পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
বুধবার (১৯ আগস্ট) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। আবেদনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী।
এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে ইউনুছ আলী আকন্দের করা রিট মঙ্গলবার সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। রিটে এই অনুচ্ছেদের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ৬ আগস্ট ঘোষিত তফসিলের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছিল।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের তারিখ বৃহস্পতিবার (২০ আগস্ট)। ভোটের মাত্র একদিন আগে তফসিল স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হলো।
আবেদনকারী আইনজীবী জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আবেদনটি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট করেছিলেন ইউনুছ আলী আকন্দ। ২০১৮ সালে ওই রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। পরবর্তীতে বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠানো হলে একই বছরের ১৮ মার্চ হাইকোর্টের একক বেঞ্চ রিটটি খারিজ করে দেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন