সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এ আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।
নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে বেসরকারি খাতে দেওয়ার অপচেষ্টা ও কথিত অনিয়মের সঙ্গে ড. ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।
আইনি নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একাধিক আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেসব নোটিশ আদালতে আমলে নেওয়া হয়নি বলে জানা গেছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন