বিদ্যুৎ ও গ্যাস-সংকট নিয়ে সরকারের সমালোচনার জবাবে বিরোধীদের উদ্দেশে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তি ও হঠকারী রাজনীতি না করে জনগণের উপকার হয়—এমন বাস্তবসম্মত পরিকল্পনা সামনে আনা উচিত।
শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও দরিদ্রদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
বিদ্যুৎ-সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে—গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, যার জন্য কিছুটা সময় প্রয়োজন। গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করতে প্রস্তুত। তবে পরিকল্পনা দিতে না পারলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, বিভ্রান্তি ও হঠকারী রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে পরিকল্পনা উপস্থাপন করতে হবে। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন