পার্বত্য অঞ্চল ও পাহাড় ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের স্বার্থ ও পার্বত্য এলাকার শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটির অযৌক্তিকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল ধারাবাহিকভাবে তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এসব তৎপরতার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ। যেকোনো ষড়যন্ত্র দৃঢ়ভাবে মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, ‘আদিবাসী’ শব্দ নিয়ে বিতর্কের ক্ষেত্রে কোনো ধরনের ‘পাতানো ফাঁদে’ পা দেওয়া যাবে না। পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সমানভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত গোলটেবিল আলোচনায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে প্রায় ৪০ জন বক্তা তাদের মতামত তুলে ধরেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন