Nagorik Somoy News

১৮০ দিনের হিসাব জনতার সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্ণ হলে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে এ জন্য একটি কমিটিও কাজ করছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য।

তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ১৮০ দিন শেষে এসব অর্জন ও সীমাবদ্ধতার বিষয় জনগণের সামনে তুলে ধরার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কিছু অগ্রগতির কথাও তুলে ধরেন জাহেদ উর রহমান।

রেল যোগাযোগে সম্প্রসারণ

রেলপথ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে অগ্রগতি হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, এক বছর ধরে আলোচনার পর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর আওতায় বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। একইভাবে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে।

সিলেটে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অগ্রগতি হিসেবে সিলেট সিটি করপোরেশনে দেশের প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপনের কথা জানান তথ্য উপদেষ্টা।

তার ভাষ্য, প্ল্যান্টটি চালু হলে বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে এবং একটি বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অগ্রগতি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

গত ১০ মার্চ পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়। জুন ২০২৬ পর্যন্ত ৭০ হাজার ৮৬১টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ২০২৬-২৭ অর্থবছরে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ শেষে আগামী ১০ অক্টোবর থেকে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রম জনগণের সামনে প্রধানমন্ত্রীর তুলে ধরার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৮০ দিনের হিসাব জনতার সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x