Nagorik Somoy News

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন দীনেশ ত্রিবেদী।

সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, তিনি জনবান্ধব একজন নেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন তিনি।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার। তার ভাষায়, কথাবার্তার মাধ্যমেই সমস্যার সমাধানের পথ তৈরি হয় এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও ইতিবাচকতার জায়গা রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x