Nagorik Somoy News

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু শোক জানালেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

সৌদি আরবে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১০ আগস্ট) পৃথক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে নিহতদের স্বজনদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তকরণ, মরদেহ হস্তান্তর এবং দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকেই পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা, মরদেহ হস্তান্তর এবং স্বজনদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের এই মর্মান্তিক মৃত্যুতে দেশে ও বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো আপনজনকে দেখার অপেক্ষায় রয়েছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু শোক জানালেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x