Nagorik Somoy News

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন আইসিইউতে ইমরান হায়দার

ছবি : সংগৃহীত

রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। তাদের মধ্যে হাইকমিশনারকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনে পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দেখতে পান, বাসার একটি কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পরে দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বিশেষ যন্ত্রের মাধ্যমে ভবনের ভেতরের ধোঁয়া বের করে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসার টেলিভিশনের বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনার সময় হাইকমিশনার ও তার স্ত্রী সুস্থ থাকলেও অতিরিক্ত ধোঁয়ার কারণে পরে তারা অসুস্থ হয়ে পড়েন। সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নাইমা ইমরানকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন আইসিইউতে ইমরান হায়দার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x