Nagorik Somoy News

বিদেশফেরত তরুণদের দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে চায় সরকার

ছবি : সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষা অর্জনকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যাতে বিদেশে উচ্চশিক্ষা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জনকারী অনেক বিশেষজ্ঞ দায়িত্ব পালন করছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সরকারও চায় শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগাক।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, একটি নিরাপদ, সুশাসনভিত্তিক ও বিনিয়োগবান্ধব বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে তরুণরা নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, এটি কূটনৈতিক সম্পর্ক জোরদারেরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ লক্ষ্য সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং দেশীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক অংশীদারত্ব বৃদ্ধিতে কাজ করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় আরও বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিদেশফেরত তরুণদের দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে চায় সরকার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x