Nagorik Somoy News

তেঁতুলিয়ায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান ৫০ হাজার টাকার জাল ধ্বংস

অবৈধ কারেন্ট জাল ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী উপজেলার ভজনপুর বাজারসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য দপ্তর, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা ছিল।

অভিযান চলাকালে বাজার ও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ভজনপুর ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, জেলে, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলেন, কারেন্ট জালের সূক্ষ্ম ফাঁসের কারণে মাছের পাশাপাশি মাছের পোনা, ডিম ও অন্যান্য জলজ প্রাণীও আটকা পড়ে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী নিষিদ্ধ কারেন্ট জালের উৎপাদন, আমদানি, বিক্রি, মজুত, পরিবহন ও ব্যবহার আইনত দণ্ডনীয়। অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগ।

কর্মকর্তারা জেলে ও মৎস্যজীবীদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অবৈধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রি বা মজুতের তথ্য পেলে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য দপ্তরকে জানানোর অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তেঁতুলিয়ায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান ৫০ হাজার টাকার জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x