Nagorik Somoy News

ভারত সফর নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব করছে এবং ব্রিকসের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে অংশগ্রহণে বাংলাদেশ আগ্রহী। তবে প্রধানমন্ত্রীর সফর নির্ভর করবে তাঁর সময়সূচি ও রাষ্ট্রীয় ব্যস্ততার ওপর। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন।

ভারতের পক্ষ থেকে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণও বহাল রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংক্ষিপ্তভাবে বলেন, “দাওয়াত তো আছে।”

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে সেই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও মন্তব্য করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ সবসময়ই ভারতের সঙ্গে ইতিবাচক ও সুসম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা এবং নিজ নিজ জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে।

তিনি আরও বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলতে থাকে এবং তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে তা বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ভারত সফর নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x