Nagorik Somoy News

ঢাকার নদীগুলো বাঁচাতে সমন্বিত পরিকল্পনা কারখানায় ইটিপি বাধ্যতামূলকের নির্দেশ

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ বন্ধে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের অন্যান্য নদীর দূষণ নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সুরক্ষা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি জানান, নদীর পানিদূষণ কমাতে শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন নিশ্চিত করা হবে। যারা সরকারি নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, নদী দূষণ রোধে শুধু রাজধানী নয়, দেশের সব নদীর সুরক্ষায় ধাপে ধাপে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীগুলোর বর্তমান পরিস্থিতি, দূষণের কারণ এবং তা মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকার নদীগুলো বাঁচাতে সমন্বিত পরিকল্পনা কারখানায় ইটিপি বাধ্যতামূলকের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x