জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর আমতলার মোড় এলাকায় স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।
আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, গণভোট নিয়ে একটি মহল বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদই দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ প্রতিষ্ঠান। সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সব ক্ষমতা সংসদের মাধ্যমেই প্রয়োগ করা হয়।
তিনি আরও বলেন, কোনো বিষয়ে বিতর্ক থাকলে তা সমাধানের উপযুক্ত জায়গা হচ্ছে জাতীয় সংসদ। জনগণের ইচ্ছার প্রতিফলন নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন