Nagorik Somoy News

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ঢাকার অসন্তোষ, সম্পর্কের প্রভাব নিয়ে ভারতের প্রতি উদ্বেগ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে সরাসরি বক্তব্য দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনা ও তার সহযোগীরা দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্র ও জনগণকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, যা নিয়ে ঢাকা গভীর অসন্তোষ প্রকাশ করছে।

বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ সরকার ভারতের কাছে আগেই এ ধরনের আয়োজন নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তবে এরপরও দিল্লিতে প্রকাশ্য এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ হতাশ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে শেখ হাসিনার এই বক্তব্য দেওয়া জুলাই আন্দোলনে নিহতদের প্রতি অসম্মানজনক এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়েও প্রশ্ন তৈরি করেছে।

মন্ত্রণালয় আরও অভিযোগ করে, জুলাই-আগস্ট ২০২৪ সালের ঘটনাবলি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত তথ্য অস্বীকারের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ অতীতেও এ ধরনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল বা নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত হবে না। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতেই নির্ধারিত হবে।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

একই সঙ্গে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধের বিষয়টি উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি।

ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবেশের জন্য সহায়ক নয় এবং এ বিষয়ে বাংলাদেশের জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ঢাকার অসন্তোষ, সম্পর্কের প্রভাব নিয়ে ভারতের প্রতি উদ্বেগ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x