জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর তাঁর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাব্য তারিখ নির্ধারিত রয়েছে। সফরকালে জাতিসংঘে ভাষণ প্রদান ছাড়াও বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
দীর্ঘ প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনসহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এর আগে ২০০৬ সালে তৎকালীন সরকারে থাকাকালে তিনি শেষবার যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।
সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের মূল মিলনায়তনে সভাপতি ও দেশের সরকারপ্রধান হিসেবে বাংলাদেশিদের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে এক বিরল diplomatic দৃশ্যপট তৈরি করতে যাচ্ছে।
আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের মূল মিলনায়তনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
কর্মসূচি শেষে তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে: প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, "জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। সফরসূচি চূড়ান্ত করার কাজ চলছে।"
উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত জুলাই মাসে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন