Nagorik Somoy News

সম্ভাব্য নাশকতার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা

ছবি : সংগৃহীত

সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের যানবাহনের নিরাপত্তা জোরদার করতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনকে লক্ষ্য করে নাশকতামূলক হামলার চেষ্টা করতে পারে। এ কারণে দায়িত্বে থাকা এবং পার্কিংয়ে রাখা—উভয় অবস্থাতেই পুলিশি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো কারণে ডিউটিরত যানবাহন থামাতে হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশ সদস্যদের নজরদারির আওতায় রাখতে হবে। চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই সরকারি যানবাহন ফেলে রাখা যাবে না।

এ ছাড়া থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ডসহ সরকারি যানবাহন রাখার নির্ধারিত স্থানগুলোতে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সম্ভাব্য নাশকতার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x