বর্ষার মৌসুমে চলতি আগস্ট মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে একাধিক মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের কয়েকটি এলাকায় ভারি বর্ষণ, জলাবদ্ধতা ও মৌসুমি বন্যার আশঙ্কা তৈরি হতে পারে।
শনিবার (১ আগস্ট) বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জে ভারি বৃষ্টির ঝুঁকি বেশি থাকতে পারে।
তবে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। তবে বড় ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া বিশ্লেষণে আরও বলা হয়েছে, ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে। এতে নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া অতিবৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকিও বাড়তে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলে দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
তৃতীয় সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হতে পারে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। এ সময় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। মাসের শেষ সপ্তাহেও নতুন কোনো মৌসুমি সিস্টেমের প্রভাবে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, আগস্টে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বৃষ্টির বিরতিতে দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে দীর্ঘমেয়াদি খরার কোনো আশঙ্কা নেই।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন