Nagorik Somoy News

চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগ জানায়নি যুক্তরাষ্ট্র

বাংলাদেশের প্রতিবেশী দেশ চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র কোনো উদ্বেগ প্রকাশ করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তাই তিনি মনে করেন, বাংলাদেশের চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অভিবাসনসহ পারস্পরিক সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে মতবিনিময় করা হয়েছে।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় এগোচ্ছে এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বৈঠকে আওয়ামী লীগ বা বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর প্রসঙ্গ উত্থাপিত হয়নি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগ জানায়নি যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x