Nagorik Somoy News

শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে

ছবি : সংগৃহীত

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন জানায়, এ মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ২৭ জুলাই একই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ আগস্ট।

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখানোর মাধ্যমে এ মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। মামলার আনুষ্ঠানিক অভিযোগে শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শাপলা চত্বর মামলায় ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x