Nagorik Somoy News

বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের সীমানায় প্রবেশ করলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনগত সহায়তা প্রদান বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রক্রিয়ায় কাজ করছে। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা দণ্ড থাকলেও দেশে এসে আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। তবে দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সরকার কোনোভাবেই আইনের বাইরে গিয়ে পদক্ষেপ নেবে না। আইন যেভাবে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক সেভাবেই তা প্রয়োগ করবে।

শেখ হাসিনা পাসপোর্ট ছাড়া কীভাবে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। তবে তিনি বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি নিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। যেহেতু নির্ধারিত সময়ের মধ্যেই সংসদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা, তাই আপাতত বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন দেখছে না সরকার। তবে প্রয়োজন হলে সরকার সে সিদ্ধান্ত নিতে পারবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে বলেও জানান আইনমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের পথে এগোতে চায় সরকার।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x